বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে হামলায় ব্যবসায়ীর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর গ্রামে প্রতিপক্ষের হামলায় নায়েব আলী (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য সদর হাসপাতালে প্রেরন করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিকাপুর ফয়েজ মিয়ার দোকানের সামনে ধর্মঘর গ্রামের নায়েব আলীর ছেলে সাইফুর রহমান লিপুর সঙ্গে পার্শ¦বর্তী কালিকাপুর গ্রামের ইনতাজ আলীর ছেলে তাহের মিয়ার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর প্রতিপক্ষের লোকজন নায়েব আলীর বাড়িতে চড়াও হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে নায়েব আলী আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সংজ্ঞাহীন অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নায়েব আলীর ছেলে লিপু জানায়, বৃহস্পতিবার হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হবে। মাধবপুর থানার ওসি আব্দুল বাছেদ ব্যবসায়ী মৃত্যুর সত্যতা স্বীকার করে জানান, এখনো কেহ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com