শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে ২১টি বিদ্যালয়ের অংশ গ্রহণে ক্রিড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৪৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ২০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অংশ গ্রহণে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বাংলাবাজারস্থ উত্তর এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ। বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ও হবিগঞ্জ এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এম এ বাছিত। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আবদুল মজিদের সঞ্চালনায় বক্তব্য দেন, তাহিরপুর বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র গোপ, বাজকাশারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরপদ রায়, এনাতাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী রাণী দাশ, সমরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীরা রায়, কুর্শি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা রায় প্রমূখ। আয়োজিত প্রতিযোগিতায় মোট ৪৮ ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মোট ১৪৪টি পুরস্কার দেয়া হয়। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com