সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে উদীচীর প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ২৫ জানুয়ারী, ২০১৫
  • ৬৭২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশব্যাপী জ্বালাও, পোড়াও, সন্ত্রাস, নৈরাজ্য ও সরকারের দমন পীড়নের প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। গতকাল শনিবার বিকেলে সাইফুর রহমান টাউন হলের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মো. মুজিবুর রহমান। এতে বক্তৃতা করেন পিযুষ চক্রবর্তী, নূরুল হুদা চৌধুরী শিবলী, অ্যাডভোকেট জুনেদ আহমেদ, মুরলী ধর দাস, হুমায়ূন খা, পিকে সূত্রধর, আসমা খানম হ্যাপী, আব্দুল হাকিম, মাহমুদা খা প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোট অবরোধের নামে যেভাবে দেশে নাশকতা চালাচ্ছে তা কোন সুস্থ ধারার রাজনীতিতে পড়েনা। এটি কোন অবস্থায়ই কাম্য নয় যে পেট্রোল বোমা দিয়ে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা। মানুষের কোটি টাকার গাড়ি পুড়িয়ে দেয়া। এটি সাধারণ মানুষের জন্য রাজনীতি নয়। অপরদিকে সরকার যেভাবে বিরোধীদের দমন পীড়ন চালাচ্ছে তা-ও কাম্য নয়। সরকারের এ দমন পীড়ন সন্ত্রাসীদের আরও উসকে দেয়। দু’পক্ষের এমন বিরোধপূর্ণ মনোভাবের কারণে সন্ত্রাসবাদীরা দেশে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পায়। অতএব এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উভয়পক্ষকে এখনই গ্রহণযোগ্য একটি পদক্ষেপ নেয়া দরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com