বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ছড়া গানও পল্লীগীতিতে ১ম স্থান অধিকার করলেন জেলা প্রশাসক কন্যা প্রিয়ন্তী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন ও মিতা বেগমের ছোট মেয়ে তাহসিন আবেদীন প্রিয়ন্তী জাতীয় শিশু পুরস্কার বিভাগীয় পর্যায়ে ছড়া গান ও পল্লীগীতিতে ১ম স্থান অধিকার করেছে। গত রবিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিয়ন্তী হবিগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে ওই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার ছড়াগান ও পল্লীগীতি বিষয়ে কৃতিত্ব দেখানোর কারনে সে দুটিতেই ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে সে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেবে। প্রিয়ন্তী ইতিপূর্বে বাংলাদেশ টেলিভিশনে শিশুদের নিয়মিত অনুষ্ঠান আনন্দভুবনে সংগীত পরিবেশন করে দর্শকশ্রোতার মনজয় করে। সে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সংগীত শিক্ষক তন্বী দেব ও বিশিষ্ট কণ্ঠশিল্পী সিদ্ধার্থ বিশ্বাসের কাছে সংগীতে তালিম নিচ্ছে। প্রিয়ন্তী বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। তাছাড়াও সে হবিগঞ্জ সাংস্কৃতিক পরিষদের চিত্রাংকন ক্লাসের নিয়মিত ছাত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com