বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পোদ্দার বাড়িতে টমটম-সিএনজি সংঘর্ষে কারারক্ষী আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকায় টমটম ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে কারারক্ষী মাহবুব মিয়া (৩৫) আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে পোদ্দার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ জেলা কারাগারের বাইরের ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত কারারক্ষী মাহবুব মিয়া হবিগঞ্জ শহর থেকে টমটমে করে ক্যান্টিনের মালামাল নিয়ে যাওয়ার সময় ওই স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা টমটমকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে সিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারাগারের কোন উর্ধ্বতন কর্মকর্তা তাকে দেখতে আসেননি কিংবা খবরাখবর নেননি বলে জানিয়েছে মাহবুব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com