বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হরতাল সমর্থনে শহরে ছাত্রদলের মশাল মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পরারাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশব্যাপী অবরোধের পাশাপাশি ২৪ ঘন্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ হরতালকে সফল করতে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সির আব্দুল আওয়াল মজনু নেতৃত্বে গতকাল রাতে শহরে তিনকোনা পুকুর পাড় এলাকায় মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের তিনকোনা পুকুর পাড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা তিনকোনা পুকুর পাড়ে  সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আলাউদ্দিন মিয়া, আব্দুল আহাদ, মাহবুবুল আলম মান্না, জয়নাল আবেদীন, হারুন অর রশীদ হারুন, মিজানুর রহমান মিজান, মহিবুর রহমান শাওন, হাবিবুর রহমান রিংকু, মাহী কিবরিয়া সুবজ, শোভন, সাইফুল আলম শিপন, নুরুল আমিন পলাশ, রাশেদ আহমেদ, বাপ্পী, সাজন, বিল্পব, জিসান, রিয়াদ আহমেদ, শুকুর আলী ও ইমন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com