বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপনে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ আলোচনা সভা ও র্যালি করেছে। গতকাল বুধবার সকালে পরিষদ মাঠ থেকে বের হওয়া র্যালিটি এলাকার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেছে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশির আহমদ। এ সময় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, শিক্ষা অফিসার কাওছার শোকরানা, মিহির লাল আচার্য্য, শিক্ষক আবদুর রউফ, আবু ইউসূফ, সাইফুল আলম, আবদুল কাইয়ূম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন পিআইও মেহেদী হাসান টিটু, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন প্রমূখ।