শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যানের চুরির মামলায় স্ত্রী জেলে

  • আপডেট টাইম বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কালিয়ারভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের দায়ের করা চুরির মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তার দ্বিতীয় স্ত্রী লাভলী (২৪)কে। গত সোমবার দিবাগত রাতে চেয়ারম্যান স্ত্রী লাভলীকে পুলিশ আটক করে।
২২ বছরেও প্রথম স্ত্রীর গর্ভে কোন সন্তান না আসায় অনুমতি নিয়ে ইউপি চেয়ারম্যান নজরুল মান্দারকান্দির হাজী লেদু মিয়ার কন্যা লাভলী বেগমকে ২০১২ সালে বিয়ে করেন। লাভলীর গর্ভে ২টি সন্তানের জন্ম নেয়। কন্যা তানহা (২) ও ৯ মাসের পুত্র সন্তান তানহুর ইসলাম।
মামলায় বলা হয়, বিয়ের কিছুদিন পরই লাভলী চেয়ারম্যানের প্রথম স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে খারাপ আচরন করতে থাকে। এ কারনে নজরুলের প্রথম স্ত্রী পিত্রালয় ইনাতগঞ্জ ইউপি’র কইখাইগ্রামের পিত্রালয়ে বসবাস করছেন। প্রথম স্ত্রীর সাথে সার্বক্ষনিক ফোনে যোগাযোগ রয়েছে। আর এ যোগাযোগের কারনে স্ত্রী লাভলী বেগম ক্ষীপ্ত হয়ে স্বামী, শাশুরীসহ পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যাবহার করতেন। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগে স্ত্রী লাভলী বেগম তার ভাই, পিতা, মাতাকে খবর দিয়ে বাড়িতে আনে। তারা চেয়ারম্যান নজরুলের বাড়িতে রক্ষিত আলমীরা থেকে তার প্রথম স্ত্রীর ২৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, মূল্যবান কাপড়সহ প্রায় ১১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নেয়। চেয়ারম্যান নজরুল ইসলাম উল্লেখিত অভিযোগে স্ত্রী লাভলী বেগমসহ শশুর-শাশুরী ও স্ত্রীর বড় ভাইকে আসামী করে একটি চুরির মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী এস আই আব্দুল করিম সোমবার রাতেই লাভলীকে গ্রেফতার করে নিয়ে আসেন। পুলিশ গতকাল বিকেলে লাভলীকে কোর্টে পাঠিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com