সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জের বিবিয়ানা সাহিত্য পরিষদ ২০ বিশিষ্ঠ ব্যক্তিকে সম্মাননা দিয়েছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫
  • ৪৪৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কসবায় বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর উদ্যোগে গতকাল শনিবার যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটনকে “নবীগঞ্জ রতœ২০১৫” সম্মাননা প্রদান এবং সিলেট বিভাগের ২০ জন বিশিষ্ট ব্যক্তিকে শিক্ষাবিদ মুহিবুর রহমান চৌধুরী স্মৃতি পাঠাগার-এর পক্ষ থেকে সাহিত্য-সমাজ-সংস্কৃতি ও সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বিবিয়ানা সাহিত্য পরিষদ ‘নবীগঞ্জ রতœ’ সম্মাননা পদক ও ২০ জনকে কসবার কৃতি সন্তান শিক্ষাবিদ মুহিবুর রহমান স্মৃতি পদক প্রদান করা হয়। এ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিয়ানা সাহিত্য পরিষদ নবীগঞ্জ-এর সভাপতি এম শহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, বিশিষ্ট রাজনীতিবিদ ডাঃ আবুল খায়ের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির উপদেষ্টা মুহিবুর রহমান, স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা সভাপতি এম গৌছুজ্জামান চৌধুরী ও বিবিয়ানা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহান শাহ লিমনের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট-এর যুগ্ম সম্পাদক আবুল হাছনাত আজাদ সোহান, অধ্যক্ষ নুরুল আমীন, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, হাজ্বী মনির উদ্দিন, দীনুল ইসলাম বাবুল, এ্যাডঃ নজরুল ইসলাম, আবুল কাশেম রুমন, এ্যাডঃ এস এম ইলিয়াছ, নিলুপা ইসলাম নিলু, মুরাদ আহমদ প্রমুখ।
পুরস্কার প্রাপ্ত ২০ জনের মধ্যে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবুল কালাম আজাদ ছোটন (নবীগঞ্জ রতœ পদক), যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট-এর যুগ্ম সম্পাদক আবুল হাছনাত আজাদ সোহান (সমাজ সেবা), ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আমীন (শিক্ষা উন্নয়ন) ও দৈনিক সমকাল এম এ আহমেদ আজাদ (সময়ের সাহসী সাংবাদিকতা)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com