বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে কয়েল লাকড়ি মিলে অগ্নিকান্ড ॥ ক্ষতি লক্ষাধিক টাকা

  • আপডেট টাইম শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫
  • ৫০৫ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা সংলগ্ন তাউস মিয়ার ভাড়াটিয়া কয়েল লাকড়ি কারখানায় বিদ্যুৎ মিটার থেকে ভয়াবহ অগ্নিকান্ডে কারখানাটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে  বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সংলগ্ন কয়েল লাকড়ি কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে হবিগঞ্জ থেকে দমকল বাহিনীকে খবর দিলে তাদের ১টি  ইউনিট পৌছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় লোকজন জানায়, সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাউছ মিয়ার ভাড়াটিয়া ঘরে বিরামচর গ্রামের গফুর মিয়ার পুত্র সৈয়দ মিয়ার কয়েল কারখানার মিলে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চতুরদিকে ছড়িয়ে পড়লে সারা পৌর এলাকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com