রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের রহমান স্যার আর নেই

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান (রহমান স্যার) আর নেই। বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে তিনি শহরের পুরানমুন্সেফীস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে জানাযার নামাজ শেষে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। মরহুমের জানাযার নামাজে প্রত্যেক মুসলমানকে শরীক হওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com