শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

ইমামবাড়ী শালিস বৈঠকে প্রতিক্ষের হামলা ॥ আহত ১

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
  • ৬৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে শালিস বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় বজলু মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের পারিবারিক সূত্র জানায়, বানিয়াচঙ্গ উপজেলার তাজপুর গ্রামের বজলু মিয়া গংদের সাথে একই গ্রামের মুকিত মিয়া, অজিত মিয়া গংদের একটি কবরস্থানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার বিকেলে এ বিষয়টি নিস্পতি করার লক্ষে তাজপুর গ্রামের পাশ্ববর্তী ইমামবাড়ী বাজারে শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিস বৈঠকচলাকালে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে মুকিত মিয়া, অজিত মিয়া গংরা বজলু মিয়ার উপর অর্তকিত হামলা চালিয়ে তাকে মাথায় কুপিয়ে রক্তাত্ব করে। পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com