বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচঙ্গের মোস্তাকের জামিন মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের যুবক মোস্তাকের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল আদালতে আসামী ও বাদী পক্ষের বিপুল সংখ্যক আইনজীবির অংশগ্রহণে উভয় পক্ষে দীর্ঘ শুনানী শেষে হবিগঞ্জের আমল আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এ আদেশ দেন।
জানা যায়, জঙ্গী সন্দেহে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীসহ বানিয়াচং থানার একদল পুলিশ গত ২৪ নভেম্বর বানিয়াচং থানার ১০০০নং জিডি মূলে ৫৪ ধারায় গ্রেফতার করে মোস্তাককে।
তার বিরুদ্ধে জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়। ১ ডিসেম্বর জনাকীর্ণ আদালতে শুনানী শেষে রিমান্ড আবেদন নামঞ্জুরক্রমে জামিন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। একই তারিখে কারাফটকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে তার বিরুদ্ধে সরকার উৎখাতের অভিযোগ আনা হয়। এদিকে গত ২৪ ডিসেম্বর আদালত দারোগা ধর্মজিতের আবেদন নামঞ্জুরক্রমে অভিযোগ নথিভূক্ত করে মোস্তাককে অব্যাহতি প্রদান করেন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ মোঃ হাফিজুল ইসলাম সিনিয়র আইজীবীবৃন্দ।  রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই আল আমীন, এডঃ লুৎফুর রহমান তালুকদার, মোঃ নজরুল ইসলাম প্রমূখ। এদিকে জামিনের পর জেল গেইটে মোস্তাককে আবারও পুলিশ গ্রেফতার করেছে এমন সংবাদ প্রচার হলে তকবাজখানী এলাকায় সন্ধ্যায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আদর্র্শ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন তকবাজখানীর সর্দার আব্দুস ছালাম। পরিচালনা করেন রঘু চৌধুরী পাড়া মহল্লার সর্দার আওয়ামীলীগ নেতা আব্দুল করিম বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগন হুশিয়ারী উচ্চারন করে বলেন, ফের যদি নীরিহ সমাজ সেবক মোস্তাককে নতুন কোন মামলায় জড়ানোর চক্রান্ত করা হয়, তাহলে চিহ্নিত চক্রান্তকারীকে প্রতিহত করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com