সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

নবীগঞ্জে দূর্ঘটনায় নিহত শ্রমিক ফয়জুরের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক শ্রমিক ফয়জুর রহমান (৪২) এর পরিবারের পার্শ্বে দাড়িয়েছে ট্রাক মালিক পরিবার ও সচেতন নাগরিক সমাজ। গতকাল সোমবার সড়ক দূর্ঘটনায় নিহত ফয়জুর রহমানের গ্রামের বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। উল্লেখ্য গত রবিবার বিকাল অনুমান ৩টায় আউশকান্দি কিবরিয়া সড়কের দাউদপুর গ্রাম নামক স্থানে একটি ট্রাকের শ্রমিক ফয়জুর রহমান ট্রাকের বডি ও দেয়ালের সাথে চাপা লেগে গুরুতর আহত হয়। তাৎক্ষনিক তাকে স্থানীয় প্রাইভেট অরবিট হাসপাতালে নেওয়ার সাথে সাথে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com