বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মির্জাপুর গ্রামে ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামে জুয়েল মিয়া (৩০) নামে এক যুবক গলায় ফাঁস লিাগিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গতকাল বৃহস্পতিবার সকালে ঘরের তীরের সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় জুয়েলকে দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সদর থানার এস আই মিজানুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। তবে পরিবারের লোকজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে। তার একটি ছেলে ও স্ত্রী রয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com