বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মদিনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে আলমপুরে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মদিনাতুল খাইরী আল ইসলামীর উদ্যোগে গতকাল শহরতলীর আলমপুরে শীতবস্ত্র ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের প্রাক্কালে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের চেয়ারম্যান, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক  সম্পাদক, লন্ডন প্রবাসী মাওলানা ফয়েজ আহমদ। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির  সিনিয়র নায়েবে আমীর আল্লামা নেজাম উদ্দিন। বক্তব্য রাখেন  বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী,  জেলা সহ-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মীরপুরী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, অর্থ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, লাখাই থানা শাখার সভাপতি মাওলানা আমিমুল এহসান মাসুম, সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর আলম, আজমিরীগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা মুফতি জুনাইদ আহমদ শাকির, সেক্রেটারী ডাঃ মাওলানা হারুনুর রশিদ, জেলা দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত, নবীঞ্জ থানা সহ-সাধারন সম্পাদক মাওলানা মুফতি আবু ইউসুফ, হবিগঞ্জ সদর থানা শাখার সভাপতি মাওলানা লুৎফুর রহমান, বাহুবল থানা শাখার সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ, মাধবপুর থানা শাখার সেক্রেটারী মাওলানা শামছুল ইসলাম, লাখাই থানা শাখার সহ-সভাপতি মাওলানা মুস্তাফিজুর রহমান, হবিগঞ্জ শহর শাখার  সেক্রেটারী মাওলানা মাহবুবুর রহমান, চুনারুঘাট থানা গাজিপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল গাফফার, সেক্রেটারী মাস্টার জবরুল আলম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল, আব্দুল হাকিম মুন্সী  প্রমূখ।
বক্তাগণ বলেন মদিনাতুল খাইরির ন্যায় দেশের অসহায় লোকদের সহযোগিতায়  বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের দেশে ইসলামী শাসন না থাকায় অসহায় লোকেরা চরম কষ্টের মাঝে দিনাতিপাত করছে। সুদখোর ঘুষখোরেরা দ্রুত আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে।
২৬ ডিসেম্বর ঢাকায় কেন্দ্রীয় সাধারন পরিষদের সম্মেলনকে সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীকে মাঠে ঝাপিয়ে পড়ার আহ্বা জানান। পরিশেষে অসহায় লোকদের মাঝে ২০০ টি কম্বল এবং ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com