মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

যুক্তরাজ্যের নিউপোর্ট যুবলীগের প্রতিবাদ সভা

  • আপডেট টাইম বুধবার, ২৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তারেক রহমান কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ও জাতীয় সংগীতকে নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ২২ ডিসেম্বর নিউপোর্ট কোহিনুর রেস্টুরেন্টে নিউপোর্ট যুবলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও নিউপোর্ট যুবলীগের সাধারণ সম্পাদক প্রাক্তন ছাত্রনেতা মো: ফখরুল ইসলাম ও যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া ও নিউপোর্ট যুবলীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউপোর্ট কমিউনিটির প্রবীন মুরব্বি নিউপোর্ট আওয়ামীলীগের সভাপতি শেখ মো: তাহির উল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউপোর্ট আওয়ামীলীগ এর  সাধারণ সম্পাদক মো: আব্দুল হান্নান, নজরুল ইসলাম,  প্রজন্ম ৭১ নিউপোর্ট শাখার সভাপতি, বেলায়েত হোসেইন খাঁন, সাজ্জাদ মিয়া, যুক্তরাজ্য যুবলীগের সদস্য নিউপোর্ট যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শাহ মো: শাফি কাদির, জাস্টিসস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ নিউপোর্ট শাখার সেক্রেটারী এম এ রউফ, বাবলু মিয়া,  নিউপোর্ট যুবলীগ এর সহ-সভাপতি আক্তার বখস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com