বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে অঞ্জনা হত্যাকান্ডের মামলা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টরস কোয়াটারে অঞ্জনা রানী নম’র হত্যাকান্ডের মামলা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আবারও ফুসে উঠেছে নবীগঞ্জ সচেতন নাগরিক সমাজ। গতকাল রবিবার সন্ধ্যায় শহরের ওসমানী রোডস্থ অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভায় কর্মসুচী ঘোষনা করা হয়েছে। ষড়যন্ত্রকারীদের কবল থেকে বেরিয়ে এসে আইনের শাসন সুপ্রতিষ্টিত করার স্বার্থে অঞ্জনার খুনীদের শাস্তির দাবীতে আগামী মঙ্গলবার বিকালে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে বিশাল প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছে। উক্ত সমাবেশকে সফল করতে দলমত র্নিবিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান সচেতন নাগরিক সমাজ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাহেব আলী, কমান্ডার এমএ খালেক, চৌধুরী ফয়সল শোয়েব, আহমদ ঠাকুর রানা, অলিউর রহমান অলি, তপন মালাকার, বদরুল আমীন, সামিউজ্জামান শ্যামল, বিল্পব মল্লিক, সাব্বির শুভ প্রমূখ।
উল্লেখ্য, বিগত ১৬ আগষ্ট শনিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন প্রধান সহকারী সজল চন্দ্র দেবের হাসপাতালের ডক্টরস কোয়াটারস্থ বাসভবন থেকে উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের গৃহপরিচালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com