সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

বাঘাসুরা প্রিমিয়ার লীগের চতুর্থ খেলায় ব্রাদার্স ক্রিকেটের জয়লাভ

  • আপডেট টাইম রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাঘাসুরা প্রিমিয়ার লীগ-বিপিএল দ্বিতীয় আসরের চতুর্থ খেলায় রূপনগর রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ক্রিকেট ক্লাব। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে বাঘাসুরা কালীগঞ্জ বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টসে জয় লাভ করে ব্রাদার্স ক্রিকেট ক্লাব প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। রূপনগর রাইডার্স নির্ধারিত সময়ে ৯ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। জবাবে ব্রাদার্স ক্রিকেট ক্লাব ১২০ রান করে ৮ উইকেটের বিশাল জয় পায়। ৪৭ রান করে বিজয়ী দলের জুনায়েদ আহমেদ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কিবরিয়া চৌধুরী ও পানেল। স্কোর বোর্ডে ছিলেন ফরাশ উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন শফিক মিয়া, পলাশ কান্তি দাস ও হাবিবুর রহমান। আগামীকাল সোমবার লীগের পঞ্চম খেলায় মুখোমুখী হবে কিংস অব বাঘাসুরা ও পুরাইকলা কিংস ইলেভেন। সার্বিক সহযোগিতায় ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য এনামুল হক, আবু শাহীন ও মাসুম আহমেদ। প্রসঙ্গত, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক, দৈনিক বিজয়ের প্রতিধ্বনির যুগ্ম সম্পাদক ও বাংলানিউজের জেলা প্রতিনিধি জিয়া উদ্দিন দুলালের উদ্যোগে দ্বিতীয় বছরের মতো মাসব্যাপী টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com