শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সেরা পারফরমেন্সের জন্য বানিয়াচং থানার ইন্সপেক্টর বিশ্বজিৎ ডিআইজি পুরস্কারে ভূষিত

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ সেরা পারফরমেন্স এর জন্য সিলেট রেঞ্জের ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ দেব ডিআইজি পুরস্কারে ভূষিত হয়েছেন। নভেম্বর মাসে অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ইন্সপেক্টর পদে তিনিই কেবল এ পুরস্কার পেয়েছেন।
গত ১৮ ডিসেম্বর ডিআইজি সভা কক্ষে মাসিক অপরাধ বিষয়ক সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম তার হাতে এ পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, মৌলভীবাজার এর পুলিশ সুপার তোফায়েল আহমদে, সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ, আর আর এফ এর কমান্ডেন্ট আনছার উদ্দিন পাঠান।
উল্লেখ্য, এ সভায় ২জন অফিসার ইনচার্জ, ৩জন উপ-পুলিশ পরিদর্শক ও ১জন এএসআইসহ ৭জনকে ডিআইজি কর্তৃক নভেম্বর মাসের কাজের পারফরমেন্স এর উপর ভিত্তি করে এ পুরস্কার প্রদান করা হয়। পুলিশের কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডিআইজি অফিস সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com