বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে ট্রাক্টরসহ চোরাই গাছ আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০১৪
  • ৬৭৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পাচার কালে মাধবপুর থানা পুলিশ বৃহষ্পতিবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের থানা রোড এলাকা থেকে অনুমোদনহীন একটি ট্রাক্টর সহ চোরাই গাছ আটক করেছে। থানার সহকারী উপ-পরিদর্শক শেখ শিবলু আহম্মেদ জানান, বিআরটিএ’র অনুমোদন ছাড়া নম্বরবিহীন একটি ট্রাক্টর দিয়ে গাছ পাচারের সময় ট্রাক্টরটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি বহরা, নোয়াপাড়া, শাহজাহানপুর, আদাঐর, বুল্লা, জগদীশপুর, ছাতিয়াইন, বাঘাসুরা, ধর্মঘর, চৌমূহনী, আন্দিউরা ইউনিয়ন পরিষদের বিভিন্ন এলাকাসহ একটি প্রভাবশালী গাছ পাচারকারী চক্র সংরক্ষিত বনাঞ্চল, চা বাগানের ছায়াবৃক্ষ এবং সামাজিক বনায়নের সবুজ গাছপালা নির্বিচারে কেটে  বিভিন্ন ভাবে পাচার করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com