বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ব্রেইন টিউমারে আক্রান্ত দরিদ্র রুহেল আহমদের চিকিৎসা সহায়তায় মুসলিম সমাজ কল্যাণ সংস্থা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্র্ইেন টিউমারে আক্রান্ত দরিদ্র রুহেল আহমদের চিকিৎসায় সাহায্যের হাত বাড়াল মুসলিম সমাজ কল্যান সংস্থা বাংলাদেশ। সংস্থার পক্ষ থেকে তার পিতা জয়নাল আবেদীন গেদা মিয়ার নিকট ৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা বাবদ প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের রুহেল আহমদ (১৫) ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। তার পিতা জয়নাল আবেদীন গেদা মিয়ার নিকট সংস্থার পক্ষ থেকে তার চিকিৎসার জন্য ৫ হাজার টাকা প্রদান করেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সাবেক সংসদ সদস্য এডঃ আব্দুল মোছাব্বির। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থার বানিয়াচং উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, মদরিছ মিয়া, নুরুল আমিন, মাওঃ লুৎফুর রহমান দেওবন্দি, সফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমানে আমেরিকা প্রবাসী মাওঃ আব্দুল কাইয়ুম জালালাবাদী এবং সেখানে বসবাসরত প্রবাসী দানশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ব্রেইন টিউমারে আক্রান্ত রুহেল আহমদকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com