বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ সদর ইউনিয়নে আঞ্জুমানে আল-ইসলাহ’র কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ নবীগঞ্জ সদর ইউনিয়ন শাখা গঠন উপলক্ষে গত ১৩ ডিসেম্বর শনিবার বিকাল ২ ঘটিকায় শেরপুর রোডস্থ নিকাহ ও তালাক রেজিষ্ট্রার অফিসে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মোঃ ইজাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আল ইসলাহের সহ সভাপতি আলহাজ্ব কারী মাওঃ হাসান আলী। নির্বাচন কমিশনার হিসাব উপস্থিত ছিলেন-নবীগঞ্জ উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী। সভায় উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে হাফিজ ফিরুজ আহমদ কে সভাপতি মোঃ ফজলু মিয়াকে সহ সভাপতি, ক্বারী আনছার উদ্দিনকে সাধারণ সম্পাদক, কারী জিয়াউর রহামন, সহ সাধারণ সম্পাদক মোঃ আজহার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে নবীগঞ্জ সদর ইউনিয়ন শাখা গঠন করা হয়। সাবেক সভাপতি মোঃ ইজাজুর রহমান উপদেষ্ঠা করে অন্যান্য সদস্য পদে নির্বাচিত করা হয় ক্বারী আঃ মুছাব্বির প্রচার সম্পাদক, তোফায়েল আহমদ অর্থ সম্পাদক, হাফিজ মৌলদ হোসেন সমাজ কল্যাণ সম্পাদক, এনামুল হোসেন অফিস সম্পাদক। পরিশেষে প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com