মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

দত্তগ্রামে গ্রামে কালি পূজা উৎসব পরিদর্শনে এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের দত্তগ্রাম পূজা উদযাপন কমিটির উদ্যোগে এক উৎসবের আয়োজন করা হয়। পূজা উদযাপন উৎসবের দাওয়াতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বনির্ভর ডিজিটাল বাংলাদেশ গঠনে দল মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করতে হবে। নারী, শিক্ষা, জাগরণ ও যোগাযোগের ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। শাসক নয়, জনগণের সেবক হিসাবে সেতুবন্ধন স্থাপন করতে হবে। দেশের সকল কর্মক্ষেত্রে নারী সফল ভুমিকা পালন করে আসছে। দলাদলি কোন্দল এ সবের উর্দ্ধে উঠে মানুষের জন্য কাজ করে যেতে চাই। যেখানে থাকবে জবাবদিহিতা, দায়বদ্ধতা ও স্বচ্ছতা, এজন্য সকলের সহযোগিতা চাই। তিনি বলেন, আপনারা যে দাবিগুলো করেছেন তা আমি ধাপে-ধাপে উন্নয়নের চেষ্টা করবো ইনশাল্লাহ। সাধারন মানুষের সুখ দু:খে পাশে থেকে মা, মাটি ও মানুষের সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড সভাপতি পরশ বাবু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, আব্দুল হেকিম মেম্বার, ফুলমতি সরকার, অসুকা সরকার, সুভামনি এবং এলাকার জনগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com