মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে মতবিনিময় সভায় এমপি মুনিম চৌধুরী ॥ সংস্কৃতি চর্চাই পারে সমাজের সকল কলুষতা দূর করতে

  • আপডেট টাইম শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের ওসমানী সড়কস্থ একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র সপ্তক কার্য্যালয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সংগঠনের আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের  এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জে, কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হোমল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক তাপস আচার্য্য, হিরামিয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক এটি এম বশিরুল ইসলাম, প্রভাষক অসীম কুমার রায়, প্রভাষক রেজাউল করিম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল। এ সময় উপস্থিত ছিলেন সপ্তক এর নির্বাহী সদস্য জসিমুল হক সুহেল, উস্তাদ প্রবাল দাশ ভক্ত, ওস্তাদ শ্রীনিবাস দাশ, হোসাইন আহমদ, আকিকুর রহমান, কয়েছ আহমদ, শাহরিয়ার আহমদ রিপন, আশরাফ উদ্দিন, এম,এ কাশেম, আলি শাহান, রাজিব দাশ, বিশ্বজিত দাশ, লিটন দাশ, অর্নিবান নাগ, ভাস্কর দত্ত রায় প্রমূখ। শেষে সপ্তকের শিল্পীবৃন্দের পরিবেশনায় সংগীত পরিবশেন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, একমাত্র সংস্কৃতি চর্চাই পারে সমাজের কলুষতা দুর করতে। তাই সবাইকে কাজের ফাকে সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তোলতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com