বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তাগণ ॥ মানবাধিকার সংরক্ষনে সর্বস্তরের লোকদের সহযোগিতা প্রয়োজন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে স্থানীয় আরডি হলের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবুল লেইছ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা এডভোকেট দেওয়ান মিনহাজ গাজী। বিশেষ অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের প্রাক্তণ উপাধ্যক্ষ প্রফেসর আব্দুজ জাহের। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মোঃ রজব আলী, এডঃ এস এম বজলুর রহমান, মোঃ আমিনুল ইসলাম শামীম, আজিবন সদস্য মোঃ খাইরুল আলম চৌধুরী, সাধারন সম্পাদক আলহাজ্ব কামাল গনি চৌধুরী, সহ-সাধারন সম্পাদক মোঃ মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুহেল খান, প্রচার সম্পাদক আলহাজ্ব সুমন আহমেদ, আনিসুজ জামান জেবু, মোঃ আব্দাল মিয়া, এম এ রহিম শিবলু, লিটন দেব প্রমুখ।
বক্তাগণ বলেন, মানবাধিকার সংরক্ষনে সর্বস্তরের লোকদের সহযোগিতা প্রয়োজন। আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে মানবাধিকার চরমভাবে লঙ্গিত হচ্ছে। অন্যায়কারী জালেমদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সকলস্তরের জনগণের সহযোগিতা ছাড়া কারো একার পক্ষে মানবাধিকার বাস্তবায়ন মোটেও সম্ভবপর নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com