বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বহুল আলোচিত গোপেন্দ্র হত্যা মামলার আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামের বহুল আলোচিত গুপেন্দ্র নাথ সরকার হত্যাকান্ডের অন্যতম আসামী রাধা মহন (৫৫)কে গতকাল বুধবার বিকাল ৩টায় নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করেছে।
জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর গ্রামে ইনাতগঞ্জ ফাড়িঁর আইসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই হত্যাকারীকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর বেলা ২টায় গোপেন্দ্র নাথের বাড়ি ঘরে হামলা চালিয়ে একদল দূর্বৃত্ত নিরীহ গুপেন্দ্র নাথকে গুরতর আহত করলে সে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ওই হত্যা মামলায় ইতি পূর্বে আরো ৭ জনকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com