শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

টমটম নবীগঞ্জের অভিশাপ

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৬২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সরকার সারা দেশে ব্যাটারী চালিত অটো রিক্সা, টমটম গাড়ী নিষিদ্ধ ঘোষনা করলেও নবীগঞ্জ শহরে তা মানা হচ্ছে না। অবৈধভাবে চালিত টমটম গাড়ী দেদারছে চলছে। এতে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। প্রচুর পরিমানের বিদ্যুতের অপচয় হচ্ছে। কিন্তু ওই অবৈধ টমটম গাড়ী বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে নীরব। তারা যেন দেখেও না দেখার ভান করছে।
পৌর কর্তৃপক্ষ নাগরিকদের চলাচলের সুবিধা বিবেচনায় শহরে প্রায় ৫০টি টমটম গাড়ী নির্ধারিত স্থানে রাখার অনুমতি প্রদানে প্লেইট নম্বার দেয়ার সিদ্ধান্ত গ্রহন করলেও অনেকেই তা গ্রহন না করে বীরদর্পে এ সব গাড়ী শহরে এবং শহরতলীর আশপাশ এলাকায় চালিয়ে যাচ্ছেন। আর ওই অবৈধ টমটম চলাচলের কারনে যানজটসহ অসংখ্য দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে অহরহ।
স্থানীয় কিছু প্রভাবশালী দালালদের ছত্রছায়ায় নিয়ম নীতির তোয়াক্কা না করে এবং সরকারের গৃহীত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে যত্রতত্র স্থানে টমটম দাড় করিয়ে রেখে যানজটের সৃষ্টি করছে। অনেক ব্যবসায়ীদের দোকানের সামনে ব্যরিকেট সৃষ্টি করে রাখায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। টমটম শ্রমিক নেতারা জানান, প্রতিদিন শহরে থানা পুলিশের রাতের ডিউটিতে একটা করে টমটম গাড়ী দেয়া হয়ে থাকে। এ জন্য পুলিশ তাদের কিছু করবে না। ইতিমধ্যে পৌর কর্তৃপক্ষ অবৈধ ভাবে ব্যটারী চালিত চলাচলকারী টমটম এবং অটো রিক্সা শহরে চলাচল না করার জন্য টমটম মালিক ও শ্রমিকদের মৌখিক ভাবে নিষেধাজ্ঞা আরোপ করলেও তা আমলে নিচ্ছে না তারা। অথচ বিদ্যুতের ঘনঘন লোডশেটিং নিয়ন্ত্রনে রাখতে এবং দূর্ঘটনা এড়াতেই সরকার ওই সব ব্যাটারী চালিত অটো রিক্সা ও টমটম চলাচলে নিষেধাজ্ঞা জারি করে প্রদান করেন।
এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর নীরবতায় নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসী অবৈধ টমটম গাড়ীকে আইনের আওয়তায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com