মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে শারীরিক প্রতিবন্ধি যুবতী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভবানীপুর গ্রামে শাররীক প্রতিবন্ধি যুবতী ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকালে ধর্ষিতার বড় ভাই বাদী হয়ে থানা মামলা দায়ের করেন। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও ধর্ষক উজ্জ্বল মিয়াকে গ্রেফতার করতে পারেনি। বিভিন্ন সূত্রে জানা যায়-উপজেলার ভবানীপুর গ্রামের আবু কালামের ছেলে লম্পট উজ্জ্বল মিয়া (২৫) কে বিগত বছর বিয়ে করানো হয়। কিন্তু কয়েক মাস ঘর সংসার করার পর উজ্জ্বলের স্ত্রী পিত্রালয়ে চলে যায়। এ দিকে উজ্জ্বলের লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের আবেদ আলীর শারিরীক প্রতিবন্দি ওই যুবতীর উপর। শুক্রবার বিকালে প্রতিবন্ধি মেয়েকে ঘরে রেখে আবেদ আলী তার স্ত্রীসহ অন্যান্যরা বাড়ীর পাশে খলায় ধান তুলতে যায়। বাড়ীতে কেউ না থাকায় ঘরে একা পেয়ে উজ্জ্বল মিয়া (২৫) তাকে ধর্ষন করে। তার চিৎকার শুনে আশ-পাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় যুবতীকে পরিবারের সদস্যরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুসরাত জাহান তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ আধূনিক হাসপাতালে রেফার করে। বর্তমানে ওই যুবতী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com