বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে অপহৃত স্কুল ছাত্রী বেঙ্গাডোবা থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে অপহৃত স্কুল ছাত্রীকে নোয়াপাড়ার ভেঙ্গাডোবা গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই শহিদুল ইসলাম অপহরনকারীর বোন জামাই শাহিন মিয়ার নোয়াপাড়া ইউনিয়নের ভেঙ্গাডোবা গ্রামের বাড়ী থেকে তাকে উদ্ধার করে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়- মাধবপুর জগদীশপুর জে.সি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর ছাত্রী গত ৩০ আগষ্ট বাড়ী থেকে স্কুলে যাবার পথে একই গ্রামের শেখ আহাম্মদের ছেলে জামাল মিয়া ওরপে আলম (৩২) ও তার পরিবারের সদস্যরা মিলে ছাত্রীকে জোরপূর্বক সিএনজি যোগে নিয়ে যায়। মেয়েকে ফিরে পেতে অনেক চেষ্টা-তদবির করে ফিরে না পেয়ে ২৫ অক্টোবর ছাত্রীর পিতা আলম মিয়া বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সন্ধ্যায় রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে জামাল মিয়ার পিতা শেখ আহাম্মদ (৫৫) ও তার ভাই রাশেল মিয়া (২২) কে গ্রেফতার করে।
এ দিকে ছাত্রী জানায়-তাকে কেউ অপহরন করেনি। জামালকে ভালবেসে তার হাত ধরে পালিয়ে গিয়ে ৩০ আগষ্ট ব্রাহ্মনবাড়ীয়া কোটে বিয়ে করেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com