বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বানিয়াচঙ্গে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
  • ৫২২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে মহান বিজয় দিবস পালন উপলক্ষে গতকাল প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। ইউএনও মোহাম্মদ সামসুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি বছর দিবসটি উৎযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। এবারই প্রথম ক্রীড়াঙ্গনে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ¯œাতক পর্যায়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করবে। এ জন্য এল আর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠকে খেলাধুলার জন্য বেঁচে নেয়া হয়েছে। তিন স্তরে বিজয় দিবসে ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন করতে তিনটি উপ-কমিটি করা হয়েছে। উন্মুক্ত মাঠে সকলের উপস্থিতিতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারগণকে সংবর্ধনা প্রদানকালে মুক্তিযোদ্ধাগণ যুদ্ধের স্মৃতিচারণ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, ইউ.পি চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, মাওঃ হাবিবুর রহমান, মিজানুর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির আখন্দ, ইউসিসিএ চেয়ারম্যান ইমারান মিয়া, প্রিন্সিপাল সালামত আলী খান, ওসি লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজি শাফিয়া ফেরদৌসী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কাসেম, শিক্ষা অফিসার কাওছার শোকরানা প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com