বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গর্ভনিং বডির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪
  • ৫২৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজের গর্ভনিং বডির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের বিধি মোতাবেক গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা কলেজ ক্যাম্পাসে ভোট গ্রহণ চলে। তবে সকালে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা গেলেও দুপুরের দিকে কমে আসে। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯২৭ জন। এর মধ্যে ৩৮৩ জন অভিবাবক ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ৩ জন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ার কথা রয়েছে। এতে ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত সদস্যরা হলেন-দীঘলবাক ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী (আনারস) ২৪৯ ভোট পেয়ে ১ম সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক সদস্য জসিম উদ্দিন (চেয়ার) ২৪৪ ভোট পেয়ে ২য় সদস্য পদে নির্বাচিত হয়েছেন। ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সাবেক সভাপতি কন্টাক্টার আজিজুর রহমান (দোয়াত কলম) ২৪১ ভোট পেয়ে ৩য় সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী নুরুল ইসলাম চৌধুরী (হরিণ) ১৪৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আইনশৃংখলা বাহিনীর সকল সদস্য, সম্মানিত ভোটার, সাংবাদিক, জনপ্রতিনিধি শিক্ষকসহ এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com