বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে গৃহবধূ নির্যাতনের অভিযোগে শ্বশুর গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২২ নভেম্বর, ২০১৪
  • ৫৪৪ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ যৌতুকের দাবীতে এক গৃহবধূকে স্বামী ও শ্বশুর পিটিয়ে শিশু কন্যাকে রেখে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে। এ ঘটনায় পুলিশ শ্বশুর গিয়াস উদ্দিনকে আটক ও শিশু কন্যাকে উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আউশপাড়া গ্রামের সফিক মিয়ার কন্যা শেফা আক্তারের সাথে প্রায় দেড় বছর পূর্বে বিয়ে হয় নবীগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র মঈন উদ্দিনের। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে স্বামী ও শ্বশুর বিভিন্নভাবে গৃহবধূ শেফাকে নির্যাতন করে আসছে। নির্যাতন সহৃ করতে না পেরে পিত্রালয় থেকে বিভিন্ন সময় নগর টাকা নিয়ে দেয়। ইদানিং যৌতুকলোভী মঈন উদ্দিন আবারও শেফাকে যৌতুকের জন্য চাপ দেয়। কিন্তু দিতে না পারায় মঈন উদ্দিন ক্ষিপ্ত হয়ে উঠে। গত বৃহস্পতিবার যৌতুক নিয়ে মঈন উদ্দিন ও শেফা আক্তারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী মঈন উদ্দিন ও শ্বশুর গিয়াস উদ্দিন তাকে মারধোর করে মারাত্মকভাবে আহত করে। এ পর্যায়ে ৯ মাসের শিশু কন্যা মুন্নি আক্তারকে রেখে শেফাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় শেফা আক্তার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়।
এদিকে গতকাল দুপুরে শেফা আক্তার বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে স্বামী মঈন উদ্দিন ও শ্বশুর গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে গতকাল বিকেল ৩টার দিকে শেফার শ্বশুর গিয়ান উদ্দিন হবগিঞ্জ সদর থানার এসআই ইব্রাহিম গিয়াস উদ্দিনকে শিশুসহ গ্রেফতার করে। পরে শিশু মুন্নি আক্তারকে তার মায়ের হেফাজতে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com