মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

চুনারুঘাট সীমান্তে ছোট দু’ভাইকে জিম্মি করে কিশোরীকে ধর্ষন

  • আপডেট টাইম রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩
  • ৬২৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সীমান্ত এলাকায় ছোট দুই ভাইকে জিম্মি করে অসহায় এক  কিশোরীকে ধর্ষন করেছে এক লম্পট। ঘটনাটি ঘটেছে ২৩ অক্টোবর রাতে বাল্লা সীমান্তের টেকেরঘাট গ্রামে। এ ব্যাপারে ধর্ষিতা কিশোরী গতকাল শনিবার স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি লিখিতভাবে অবহিত করেছেন। স্থানীয়রা জানান, ২৩ অক্টোবর রাত প্রায় ১২টার দিকে মাদক অধ্যুষিত টেকেরঘাট গ্রামের আজিজের বিবাহিত পুত্র ছায়েদ (২৫) একই গ্রামের দরিদ্র আলী হুসেনের কিশোরী কন্যা (১৩) এর বসত ঘরের বেড়া কেটে প্রবেশ করে। লম্পট ছায়েদ কিশোরীর ছোট দুই ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং মুখে কাপড় গুজে দিয়ে কিশোরীর উপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় অবুঝ দুই ভাই ভয়ে কান্না কাটি করলেও ছায়েদের লালসার হাত থেকে রেহাই পায়নি কিশোরী। ঘটনার পর ওই কিশোরী স্থানীয় মেম্বার ছক্কা মিয়াসহ গ্রামবাসিকে বিষয়টি অবহিত করেন। ধর্ষনের এ বিষয়টি ধামা-চাপা দিতে ছায়েদের শশুর আঃ হেকিম জোর লবিং শুরু করলে স্থানীয় মাতব্বররা চুপসে যান। উপায়ান্তর না পেয়ে গতকাল স্থানীয় গাজীপুর ইউপি কার্যালয়ে উপস্থিত হয়ে ওই কিশোরী লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে ধর্ষক ছায়েদকে আগামী মঙ্গলবার ইউপি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান মাওঃ তাজুল ইসলাম। কিশোরী জানান, ছায়েদ গত কয়েকদিন থেকে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে কর্নপাত না করায় বসত ঘরে ঢুকে ছায়েদ তার সাথে ‘খারাপ’ কাজ করে। গরীব অসহায় ওই কিশোরীর সাথে এহেন আচরণে স্থানীয় মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক কর্মীরা এ ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন। কিশোরীর মা ১ বছর আগে ৩ অবুঝ শিশুকে বাড়ীতে রেখে বিদেশ চলে যান। বাবা আলী হুসেন কাজের সন্ধানে সিলেট অবস্থান করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com