বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০১৪
  • ৫৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন হয়েছে। জেলা ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে গতকাল বুধবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি। জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ চৌধুরী পারভেজ এর পরিচালনায় উদ্বোধনী অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিয়াউল হাসান তরফদার মাহিন, কোষাধ্যক্ষ এডভোকেট শাহ ফখরুজ্জামান, ডিএফএর সহ-সভাপতি সালেহ আহমেদ, কোষাধ্যক্ষ ফেরদৌস আহমেদ, সদস্য আবুল কাশেম, আব্দুল মান্নান, ফারুক মিয়া, সাবেক ফুটবলার সিরাজ উদ্দিন, এম এ হান্নান প্রমুখ।
উদ্বোধনী খেলায় এস এম পুর জনকল্যাণ যুব সংঘ ১-০ গোলে এলিভেন দিগন্ত ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন আদীবাসী খেলোয়াড় মং মং। খেলা পরিচালনা করেন আব্দুল মোতালিব মমরাজ। মাস ব্যাপি এই লীগে ২৪টি দল অংশ গ্রহণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com