বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শায়েস্তাগঞ্জে পিআইবি’র মহা-পরিচালক আলমগীর- সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করছে-পিআইবি

  • আপডেট টাইম রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ৫৩৭ বা পড়া হয়েছে

জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর মহা পরিচালক শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে আগমন উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমীর পরিচালনায় মত বিনিময় সভায় পিআইবির মহা পরিচালক মোঃ শাহ আলমগীর বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সাংবাদিকরা যাতে এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ইত্যাদি বিষয় সঠিক ও সুচারু ভাবে জাতির সামনে তুলে ধরতে পারেন এবং অপসাংবাদিকতা রোধ করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। এ ছাড়া এ মতবিনিময় সভায় আর ও বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, সমুজ আলী আহমেদ, সহ সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন সাই, যুগ্ন সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, দফতর সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র, সদস্য আমির ফারুক তালুকদার, এডঃ আব্দুল আলীম তালুকদার, মুহিবুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com