বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কিবরিয়া হত্যা মামলার চার্জশীট উদ্দেশ্য প্রনোদিত ও রাজনৈতিক-জেলা শ্রমিকদল

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৭৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে ষড়যন্ত্রমুলকভাবে ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, সিলেটের সিটি মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে সম্পৃক্ত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হবিগঞ্জ জেলা শ্রমিকদল নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে জেলা শ্রমিকদলের সভাপতি এম ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল, আব্দুল হান্নান ও সুকুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, রতন আনসারী, সোহেল এ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন, হাজী আব্দুল ওহাব বাবুল, আব্দাল মিয়া, আব্দুল কাইয়ুম, সেলিম মিয়া, শেখ আব্দুল হান্নান, মোঃ জয়নাল আবেদীন, আব্দুল হাদী সোহাগ, সাইফুল আলম রাজু, শেখ রহমত আলী, ফুহাদ চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন- মেয়র জি কে গউছ কিবরিয়া হত্যা মামলার সাথে জড়িত ছিলেন না। ওই সময় তিনি পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আররে অবস্থান করছিলেন। কিন্ত তারপরও ষড়যন্তমুলকভাবে ও রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই এই মামলায় অর্ন্তভূক্ত করা হয়েছে। অবিলম্বে এই মামলা থেকে তাদেরকে পুনঃতদন্তের মাধ্যমে অব্যাহতি দিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com