বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিভিন্ন দলের নেতা কর্মীদের লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদে যোগদান

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দ্বিপু আহমেদ ও সাইদুর রহামন (প্রিন্স) এর নেতৃত্বে বিভিন্ন দলের নেতা কর্মীদের লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদে যোগদান উপলক্ষে কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদারাসায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা তালামীযের সিনিয়র সদস্য ও নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক ও লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সুহেল মিয়া, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাছিদ মিয়ার পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন ২ নং বড় ভাকৈর ইউনিয়নের বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি হাজী মোঃ আঃ মন্নান খোকা মিয়া, আল ইসলাহ নেতা ক্বারী আঃ মন্নান। উপস্থিত ছিলেন ২ নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সাধারণ সম্পাদক এম, এ ডাক্তার রেজা। লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক মোঃ মোফাজ্জল মিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ সায়মন মিয়া। উক্ত সভায় সবার সম্মতিক্রমে দ্বিপু আহমেদকে সহ-সাংগঠনিক সম্পাদক ও যোগদানকরী অন্যান্যজনকে সদস্য নির্বাচিত করা হয়।
সভাপতি বক্তব্যে বলেন, লতিফিয়া সমাজ কল্যাণ পরিষদ হচ্ছে একটি আদর্শিত সংগঠন, এ সংগঠনের নেতা কর্মীরা ওলী আউলিয়াদের অনুস্মরণ করে এবং রাসুল সা. এর আদর্শকে বুকে লালন করে সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে, এই আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা আজ এই সংগঠনে যোগদান করেছেন আমি তাদেরকে জানাই অসংখ্য মোবারকবাদ, সমাজ থেকে মাদক, ইভটিজিং, বেহায়াপনা দূর করতে হলে যুব সমাজ ও ছাত্র সমাজকে সাহসিক ভূমিকা রাখতে হবে এবং সমাজের অসাহায় এতিম, অনাথ, নির্যাতিত ও নিপিরিত মানুষের পাশে দাড়াতে হবে। তিনি বলেন ২৭ শে ডিসেম্বর বাংলাদেশ আঞ্জুমানে তালমীযে ইসলামিয়া জেলা সম্মলনে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন গণ-মানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দিন চৌধুরী সাহেব। এতে তালামীযের সকল কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত হয়ে সম্মেলনকে সফল ও স্বার্থক করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com