বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের কৃতি সন্তান জজ হারুনুর রশীদ টিপু আর নেই ॥ আজ জানাযা

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কৃতি সন্তান সিলেটের সুনামগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ হারুনুর রশীদ টিপু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি – – – – রাজিউন)। গত বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকাস্থ ধানমন্ডি মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের বাসিন্দা মিনিবাস মালিক সমিতির সভাপতি বজলুর রশীদের বড় ভাই সুনামগঞ্জ জেলার বিশেষ ট্রাইব্যুনালের জজ হারুনুর রশীদ টিপুর মৃত্যু খবর এলাকায় পৌছলে গ্রামবাসী, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধবসহ নবীগঞ্জে শোকের ছায়া নেমে আসে। নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের গ্রামে বাড়ি গিয়ে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ৫ ভাই ৫ বোনের মধ্যে তিনি সবার বড়। মৃত্যুকালে মা, স্ত্রী, ভাই-বোন, ১ ছেলে ২ মেয়েসহ গুণগ্রাহী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে মৃত দেহটি এনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আজ শুক্রবার বেলা ২.৩০ ঘটিকার সময় ঘোলডুবা মাঠে জানাযার নামাজ অনুষ্টিত হবে। উক্ত জানাযার নামাজে অংশ গ্রহনের জন্য পরিবারের পক্ষ থেকে সকল শ্রেণী-পেশার মানুষদের দাওয়াত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com