সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে হামলায় এক ব্যক্তি আহত অর্থকড়ি লুট

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ নভেম্বর, ২০১৪
  • ৫৩৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে দুর্ব্যৃত্তদের হামলায় এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার আলীনগর গ্রামের মোঃ মরতুজ আলীর পুত্র আকল মিয়া (৩৫) বাড়ি থেকে বের হয়ে আলফি মিয়ার বাড়িতে যাবার পথে একই গ্রামের ফেরাসত মিয়ার ছেলে বাটি মিয়ার বাড়ির সামনে গেলে বাটি মিয়াসহ একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তদের হামলায় আকল মিয়া গুরুত্বর আহত হয়। আকল মিয়া শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আকল জানান, বাটি মিয়াসহ দুর্বৃত্তরা নগদ ১৫হাজার টাকাসহ ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com