বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি আবু জাহির ও এমপি মজিদ খানকে আওয়ামী আইনজীবি পরিষদের ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ৫১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী আইনজীবি পরিষদের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি এডভোকেট মোঃ আবু জাহির ও সাধারণ সম্পাদক এমপি এডভোকেট আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল সন্ধ্যায় এমপি আবু জাহিরের বাস ভবনে আওয়ামী আইনজীবি পরিষদের নব নির্বাচিত সভাপতি সাবেক এমপি এডভোকেট আব্দুল মোছাব্বির ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর নেতৃত্বে শতাধিক আইনজীবি এই শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, এডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সালেহ আহমেদ, এডভোকেট লুৎফুর রহমান ও সদস্য এডভোকেট আব্দুল আওয়াল দুদু।
এমপি আবু জাহির নেতৃবৃন্দকে অচিরেই পুর্ণাঙ্গ কমিটি গঠন করার তাগিদ দেন এবং ২৯ নভেম্বর প্রধানমন্ত্রীর হবিগঞ্জ সফরকে সফল করতে প্রচার মিছিলসহ সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com