বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

রাখছেন এড.মাহবুব আলী এমপি শিক্ষার পাশা-পাশি নৈতিকতা অর্জন করতে হবে-মাহবুব আলী এমপি

  • আপডেট টাইম রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ৪৮৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন- ভবিষ্যত প্রজম্মকে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠণে আত্বনিয়োগ করতে হবে। শিক্ষার পাশা-পাশি নৈতিকতা অর্জন করতে হবে। সমাজ থেকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকের ভয়াবহতা দূর করতে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে এ ক্ষেত্রে আরও কঠোর হতে হবে। তিনি গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজ গভনিং কমিটির সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপেিত্ব নবীন বরণ অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ আলী আজগর, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মোজাম্মেল হক, প্রভাষক আব্দুল আলীম, আতাউর রহমান, এহসানুল হক, সেলিনা বেগম, সফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মোছাবির হোসেন বিল্লাল, প্রেসক্লাব সাধারন সম্পাদক মিজানুর রহমান, গভনিং বর্ডির সদস্য ফজলু রহমান, আবু তাহের, আওয়ামীলীগ নেতা ফারুক আহম্মেদ পারুল, রফিকুল ইসলাম প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com