শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

  • আপডেট টাইম শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে পালনের শুভ সূচনা করা হয়েছে। নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গন থেকে সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রাটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়ায় এসে সমাপ্ত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বর্নাঢ্য এ শোভাযাত্রায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, আন্তার্জাতিক কৃষ্ণ ভাবনামৃত ইসকন, পূজা উদযাপন ফ্রন্ট, সৎসঙ্গ বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, রামকৃষ্ণ সংঘ, লোকনাথ সেবা সংঘ, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক সুবিনয় কর এর সভাপতিত্বে এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নীলকন্ঠ দাশ সামন্ত নন্টীর সঞ্চালনায় বর্নাঢ্য শোভাযাত্রা ও শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক আশরাফ উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঙ্গ লাল রায়, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি মৃনাল কান্ত রায় মিনু, সাধারণ সম্পাদক শ্রী বিভু আচার্য্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ইসকনের অধ্যক্ষ ব্রজকৃষ্ণ দাস ব্রম্মচারী, গোবিন্দ জিউর আখড়া কমিটির সাধারণ সম্পাদক বিধান ধর, দৈনিক সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, উপজেলা সৎসঙ্গের সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন, সাবেক সভাপতি অজিত কুমার দাশ, রামকৃষ্ণ সংঘের সাবেক সভাপতি অশোক তরু দাস, সাধারন সম্পাদক উৎপল চৌধুরী পান্না, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ সভাপতি বিকাশ রায়, গৌতম রায়, পৌর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক নিতেশ দাশ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, মতি লাল আচার্য্য, অজিত দাশ, আখড়ার সেবায়ত সুদাম বৈষ্ণব, লক্ষী প্রিয়া বৈষ্ণবী, লোকনাথ সেবা সংঘের সাবেক সাধারণ সম্পাদক রঞ্জিত চক্রবর্তী নান্টু, অর্থ সম্পাদক চারু দেব, উপজেলা জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের আহবায়ক অনন্ত দাশ, সদস্য সচিব বিপুল দেবনাথ, পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের আহবায়ক অরবিন্দু রায়, সদস্য সচিব অর্নিবান নাগ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ তনুজ রায়, অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন, প্রচার সম্পাদক পবিত্র বনিক, অঞ্জন পুরকায়স্থ, দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর, কর্নমনি দাশ, সুব্রত দাশ, প্রথেশ চৌধুরী, মহাদেব রায়, লিটন দেবনাথ, শীলাপদ দাশ, গৌতম পুরকায়স্থ, সুব্রত কুমার দাশ, জীবেশ গোপ, সজল গোপ, বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, কুর্শি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি অঞ্জন রায়, তপন দাশ, রথীন্দ্র দাশ, রতন পাল, বিষ্ণু আচার্য্য, গোপাল চক্রবর্তী, রিপন আচার্য্য, দ্বীপংকর সরকার, লিপন মালাকার, সাংবাদিক স্বপন রবি দাস, দেবী প্রসাদ রায়, সাগর দাশ, বিপুল দাশ প্রমূখ। অনুষ্ঠানে গীতাপাঠ করেন, গীতাস্কুলের শিক্ষক সঞ্জয় দাশ। পরে জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল হক চৌধুরী ছাদিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ তালুকদার, পৌর জামায়াতের আমীর মাওলানা এমদাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জন্মাষ্টমীর শোভাযাত্রায় বর্নিল সাজসজ্জায় রিক সৌরভ দাসের একটি টীম কৃষ্ণ, রাধারানী বলরাম সাজিয়ে শহর প্রদক্ষিণ ছিল নজরকাড়ার মত। জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় উপজেলার সহস্রাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com