মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হবিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার হবিগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা প্রশাসন হবিগঞ্জের সহযোগিতায় এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার। আয়োজকরা জানান,নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, কবিতা ও জীবনদর্শন আরও ব্যাপক ভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে নজরুলের সৃষ্টিকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা সম্পর্কে আগ্রহ সৃষ্টি হবে। অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও নজরুল গবেষক, শিল্পী, অভিভাবক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com