স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার বাওয়ানী চা বাগান স্কুলে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(প্রথম পৃষ্ঠার পর) জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
মিড-ডে মিল কর্মসূচির আওতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিদ্যালয়ে খাবারের এ ব্যবস্থা শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে উৎসাহিত করবে। বিশেষ করে চা বাগান এলাকার শিশুদের শিক্ষার সঙ্গে পুষ্টির বিষয়টি নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরিতেও কর্মসূচিটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বাওয়ানী চা বাগানের শিক্ষার্থীদের জন্য এ ধরনের জনকল্যাণ মূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।