মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাংলাদেশ কৃষকলীগ হবিগঞ্জ জেলা শাখার কৃষি বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. তাহির মিয়া (৪৫), যুবলীগ নেতা মো. এরশাদ মিয়া (৪৫) এবং শ্রমিকলীগ নেতা সোহাগ মিয়া (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিদ্যুৎ কুমার বড়ুয়াসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। সোমবার দিবাগত গভীর রাতে হবিগঞ্জ সদর মডেল থানার দানিয়ালপুর এলাকা থেকে তাহির মিয়াকে গ্রেফতার করা হয়। একই রাতে বানিয়াচং থানা পুলিশের সহায়তায় রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বানিয়াচং থানার উত্তর সাঙ্গর গ্রামে নিজ বাড়ি থেকে এরশাদ মিয়াকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ভোররাতে হবিগঞ্জ সদর মডেল থানার নাতিরাবাদ এলাকা থেকে সোহাগ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। গ্রফতারের পর তিনজনকেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com