মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ হবিগঞ্জে ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা মূলক সভা অনুষ্ঠিত লস্করপুরের ক্ষতিগ্রস্থ সড়ক পরিদর্শনকালে হুইপ জি কে গউছ ॥ জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কার করা হবে হবিগঞ্জে পুলিশের অভিযান ৩ আ.লীগ নেতা গ্রেফতার বাহুবলে ৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ ॥ আহত ২০ হবিগঞ্জ শহরে আদালত প্রাঙ্গণে সংঘর্ষে আহত দুই ॥ আটক দুই বাহুবলে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণ যুবকের ৬ মাসের কারাদণ্ড বানিয়াচং থেকে চোরাইকৃত অটোরিকশার ব্যাটারি মৌলভীবাজারে উদ্ধার ॥ গ্রেপ্তার ২ হজ্ব প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গণবিবাহের মতো জনকল্যাণমুলক কর্মসূচি সামনে নিয়ে আসছে হবিগঞ্জ পৌরসভা মাধবপুরে বন বিভাগের অভিযান চোরাই মূলী বাঁশসহ মিনি ট্রাক জব্দ

৪৫ দিনের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে গুরুত্বারোপ ॥ গজনাইপুর ইউনিয়নে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল এবং শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গজনাইপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভাপতি ইকবাল আহমেদ ছালিক সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও কমিটির সদস্যসচিব অর্জুন দাশেদ পরিচালনায় সভায় বক্তব্য দেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ আহমেদ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ নুরুজ্জামান, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য রাহেনা পারভীন, শতক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলু মিয়া, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী শিরীনা পারভীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল আলী ও মহিলা প্রতিনিধি রাজিয়া বেগম। সভায় বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারি বিভিন্ন সেবা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, জাতীয় পরিচয়পত্রসহ নানা কাজে জন্মনিবন্ধন প্রয়োজন হয়। একইভাবে মৃত্যুর তথ্য যথাযথভাবে নিবন্ধনের মাধ্যমে সরকারি তথ্যভান্ডার হালনাগাদ রাখা সম্ভব। তাই ইউনিয়নের প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় সরকারি নির্দেশনা অনুযায়ী, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সাধারণ মানুষকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদান এবং নিবন্ধন কার্যক্রমে সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com