স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন স্বপ্ন সোসাইটি হবিগঞ্জ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে আজ ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪ টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ওলিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, সংগঠনের উপদেষ্টা চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) সভাপতি শামছুল হুদা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের সদ্য প্রয়াত সহকারী শিক্ষক এম এ কাশেম এবং ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মীর মো: আব্দুল মোমিন তালহা স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, যুগ্ম সম্পাদক ফারহান আফছার, প্রচার সম্পাদক নাবিক হাসান, শিক্ষা সম্পাদক এইচ এম সৌরভ, পরিবেশ সম্পাদক ফখরুল হাসান প্রমুখ।