শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

নবীগঞ্জে সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে রাস্তা দখলের অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের পৈত্রিক সম্পত্তি অংশের পরিবর্তে নগদ টাকা গ্রহণের পরও সাবেক মহিলা কমিশনার ও তার ছেলের বিরুদ্ধে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগি মোস্তাফিজুর রহমান তার বোন সাবেক মহিলা কমিশনার জাহানারা বেগম ও তার বড় ছেলে শাহজাহান এর বিরুদ্ধে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, কয়েক বছর আগে মৌলভীবাজার জেলার চাঁনপুর গ্রামের মৃত গিয়াস মিয়ার স্ত্রী জাহানারা বেগম রাজাবাদ গ্রামের সাজিদুল্লার কাছ থেকে ৪ শতক জায়গা ক্রয় করে বসবাস করে আসছেন। জাহানারার ক্রয়কৃত জায়গাটি তার পৈত্রিক বাড়ির সীমানায় অবস্থিত।
সাজিদুল্লা ও সৈয়দুর রহমান উভয়ের সীমানা পিলার এর মধ্যবর্তী স্থানে তাদের উভয় পরিবারের যাতায়াতের জন্য একটি রাস্তা ছিল। কিন্তু সাজিদুল্লার কাছ থেকে জায়গা ক্রয়ের পর জাহানারা বেগমের ছেলে হারুনুর রশিদ ২০১০ সালে উক্ত রাস্তাটি দখল করে রাস্তার শেষ সীমানায় একটি বসতঘর নির্মাণ করে। এতে সৈয়দুর রহমানের পরিবারের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ বিষয়ে সৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান তাদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণ জানতে চাইলে মোস্তাফিজুর রহমানের ওপর হামলা চালায় এবং তার বাড়িঘর ভাংচুর করে।
মোঃ মোস্তাফিজুর রহমান অভিযোগে উল্লেখ করেন, কিছুদিন যাবত জাহানারা খাতুন পৈত্রিক সম্পত্তির অংশ নেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকী-ধামকি প্রদর্শন করতে থাকে। পরবর্তীতে জাহানারা খাতুনকে পৈত্রিক অংশ হিসাবে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এরপরও জাহানারা চলাফেরার রাস্তায় প্রতিবন্ধতা সৃষ্টি করে। বিষয়টি এলাকার গণ্যমান্য লোকজনকে অবহিত করলে কয়েকবার বিচার শালিস হলেও বিষয়টি সমাধান হয়নি। জাহানারা খাতুন বিচারকদের কথা না অমান্য করে মোস্তাফিজুর রহমানের পৈত্রিক সম্পত্তির মধ্যে খুঁটি স্থাপন করে। ফলে চলাফেরার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। গত ২৪ আগষ্ট সকালে অভিযুক্তরা রাস্তায় বাঁশের বেড়া দিলে মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এ সময় আিবযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারতে এগিয়ে আসলে দৌড়ে ঘরে চলে যান। তার সুর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে তাদের সামনে তারা বলে রাস্তায় বাঁশের বেড়া দিবে, কেউ বাধা দিলে তাদের হত্যার হুমকী প্রদান করে। এতে মোস্তাফিজুর রহমান নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com