বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ বাহুবলে ইনডোরে খেলার সময়সূচি নিয়ে ৩ ঘণ্টা ব্যাপী সংঘর্ষ ॥ আহত অর্ধশত মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান ॥ নারী-পুরুষসহ আটক ১০ নবীগঞ্জের বুরহানপুরে কবরস্থানের সুরক্ষা ও পবিত্রতা রক্ষায় প্রবাসীদের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নবীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত দাউদনগর বাজারে ফের তীব্র যানজট ফুটপাত দখলে নাকাল শায়েস্তাগঞ্জবাসী বছর না যেতেই নতুন ভবনের ছাদ চুইয়ে পানি ॥ হবিগঞ্জ সদর মডেল থানায় দুর্ভোগে কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা মাধবপুরে নিখোঁজের ৫ দিন পর নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পূর্ব সমাবেশে হুইপ জি কে গউছ দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে বিএনপি

নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া (১৯) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রুমান মিয়া (২০)। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জের আউশকান্দি বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল। পরে সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের রুস্তমপুর টোল প্লাজার সামনে চেকপোস্টে একটি মোটরসাইকেল থামানোর সংকেত দিলে দুই আরোহী পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে তাদের বহন করা কালো ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দকৃত আলামত নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com